নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - বহু প্রতীক্ষার পর লিওনেল স্কালোনির হাত ধরেই বিশ্বকাপ তুলেছেন লিওনেল মেসি। সেরা কোচের তকমাও পেয়েছেন স্কালোনি। তবে বিশ্বকাপ সামনে আসতেই আর্জেন্টাইন তারকার মুখে অন্য সুর। স্কালোনি নয় , অন্য কোচের প্রশংসায় মজলেন প্রাক্তন বার্সেলোনা তারকা।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে সেরা কোচের তকমাও দিয়েছেন মেসি। ২০০৮-২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গুয়ার্দিওলা। তাঁর অধীনে মেসি অসামান্য ফুটবল খেলেছেন। বার্সেলোনার হয়ে ১৪টি ট্রফি জিতেছেন গুয়ার্দিওলা। সেই দলের স্তম্ভ ছিলেন মেসিই। বায়ার্ন মিউনিখ , ম্যানচেস্টার সিটিকে আরও অপ্রতিরোধ্য করে তোলার পেছনেও রয়েছে তার হাত। তাই তাকেই সেরা কোচ হিসেবে বেছে নিলেন লিও মেসি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন , "গুয়ার্দিওলা আমার কাছে আলাদা একজন কোচ। অসাধারণ সব কোচের অধীনে খেলেছি। কিন্তু গুয়ার্দিওলার মধ্যে কিছু একটা আলাদা রয়েছে। সকলের চেয়ে সেরা গুয়ার্দিওলাই। খেলাটাকে অনুভব করা, ম্যাচের জন্য প্রস্তুত হওয়া সহ ফুটবলারদের সঙ্গে কথাবার্তা, এসব দিক থেকে গুয়ার্দিওলা অনেক এগিয়ে। তাই ও-ই সেরা। বার্সেলোনায় ওকে পেয়ে আমরা ভাগ্যবান ছিলাম। যারা ছিল, তাদের নিয়েই দল গঠন করেছে। প্রয়োজন মতো ফুটবলারও নিয়ে এসেছে। যা যা অর্জন করার ছিল সবই করেছে।"
মেসি আরও বলেন , "অন্য দেশে গিয়েও ও জয়ের ধারা বজায় রেখেছে। যে ভাবে ওর দল খেলেছে সেটাই আমাদের আনন্দ দিয়েছে। বায়ার্নে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও, জার্মানিতে যে ভাবে ফুটবল খেলা হত সেই ঘরানাকেই বদলে দিয়েছে ও। ইংল্যান্ডের হয়ে সিটিতেও তা-ই করেছে। লিগের ঘরানাই বদলে দিয়েছে।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন