নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার গভীর রাতে কাবুলের হাসপাতালে ভয়াবহ হামলা চালায় পাকিস্তান। হাসপাতালে আছড়ে পড়ে একটি পাকিস্তানি মিসাইল। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০০ জনের। গুরুতর আহত আরও ২৫০ জন। এই হামলার তীব্র জানিয়েছে বিদেশমন্ত্রক। পাকিস্তানকে ‘বিবেকহীন-কাপুরুষোচিত' বলে তোপ দেগেছে ভারত।
এদিন বিবৃতি জারি করে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “পাকিস্তানের এই জঘন্য আগ্রাসন আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এটি পাকিস্তানের বেপরোয়া আচরণের ধারাবাহিক প্যাটার্ন। সীমানা ছাড়িয়ে ক্রমবর্ধমান মরিয়া সহিংসতার মাধ্যমে অভ্যন্তরীণ ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এটা। পাকিস্তান এই গণহত্যাকে সামরিক অভিযান হিসাবে সাজানোর চেষ্টা করছে।“
উল্লেখ্য, তালিবান সরকার সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯টা নাগাদ কাবুলের একটি রিহ্যাব হাসপাতালে হামলা চালায় পাকিস্তান। তালিবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত জানিয়েছেন, রিহ্যাব হাসপাতালে হামলায় মৃত্যু হয়েছে ৪০০ জনের। গুরুতর আহত ২৫০ জন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনে ধ্বংসস্তূপের নীচ থেকে দেহ উদ্ধারের চেষ্টা চালন হচ্ছে। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
তালিবান সরকাররের দাবি, রিহ্যাব হাসপাতালে ২ হাজার শয্যা বিশিষ্ট মাদকাসক্তদের চিকিৎসা করা হয়। হামলার জেরে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, “কাবুলের কোনও হাসপাতালে হামলা করা হয়নি। যেখানে অভিযান চালানো হয়েছে, সেখানে গোলাবারুদ মজুদ রাখা হত। সন্ত্রাসবাদীদের যেখান থেকে সাহায্য করা হত, সেই জায়গাগুলিকে নিশানা করা হয়েছে।“ হামলার পরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের