নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জয়েন্টের পর এবার মেডিক্যালে ভর্তি প্রক্রিয়ায় বিপত্তি। এমবিবিএস ও বিডিএসে ভর্তির কাজ হঠাৎই বন্ধ রাখল রাজ্য সরকার। স্বাস্থ্যভবনের জরুরি বিজ্ঞপ্তিতে কার্যত অন্ধকারে পড়লেন NEET উত্তীর্ণ ছাত্রছাত্রীরা।
সূত্রের খবর, একদিকে এখনও অপ্রকাশিত জয়েন্টের রেজাল্ট আর এরই মধ্যে মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া স্থগিত রাখল রাজ্য। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আপাতত মেডিক্যাল কলেজে ভর্তির প্রক্রিয়া স্থগিত থাকছে। এমবিবিএস, বিডিএস এবং এমডিএস কোর্সের কাউন্সেলিং ও ভর্তি আপাতত বন্ধ। তবে বিজ্ঞপ্তিতে কোনও কারণ উল্লেখ করা হয়নি। আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
রাজ্যের হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। বহু NEET উত্তীর্ণ ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, অনেকে ইতিমধ্যেই কাউন্সেলিং শুরু করেছিলেন। কিন্তু ভর্তি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা।
এদিকে, রাজ্যের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে তার সমাজ মাধ্যমে রাজ্য সরকারকে নিশানা করে লেখেন, ' জরুরি নোটিশের নামে রাজ্য সরকার এই ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখে মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে। সংরক্ষণের নামে বিশেষ কোনও সম্প্রদায়কে সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের