নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - NRC আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ ওঠা প্রৌঢ় প্রদীপ করের পরিবারের পাশে দাঁড়াল শাসক দল। বুধবার দুপুরে মৃতের বাড়িতে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। একইসঙ্গে, কেন্দ্রকে নিশানা করেন অভিষেক।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগর এলাকার বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার মৃত্যুর পর মৃতদেহের পাশ থেকে দেড় পাতার সুইসাইড নোট উদ্ধার হয়। যেখানে স্পষ্ট করে লেখা, SIR ও NRC আতঙ্কের জেরেই মৃত্যু। পরিবারেরও দাবি, মৃত প্রদীপ কর দীর্ঘদিন ধরে SIR নিয়ে আতঙ্কে ছিলেন। এই ঘটনায় মঙ্গলবারই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতন বুধবার দুপুর ৩ টে নাগাদ পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তিনি বলেন, 'বিজেপি সরকার যাকে তাকে বাংলাদেশি তকমা দেবে। সেটা কখনও হতে পারেনা। নিজের বুকের রক্ত দিয়ে হলেও রক্ষা করবো। SIR - NRC করে যদি একজন ভোটারের নামও বাদ দেয় তাহলে ১ লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো। কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। শুধুমাত্র বাংলায় কেন্দ্র SIR করছে কারণ বাঙালিরা এদের কাছে আত্মসমর্পণ করেনি।'
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' বিজেপির তৈরি আতঙ্কের কারণে এই মৃত্যু।এই মৃত্যুর দায় নিতে হবে অমিত শাহ আর জ্ঞানেশ কুমারকে। এই মৃত্যুর বিচার চাই। আজ থেকে আমাদের স্লোগান, বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। ৪ তারিখ থেকে এস আই আর ফর্ম দেওয়া হবে, আমি টানা এক মাস রাস্তায় থাকব। দেখি একটাও বৈধ নাম বাদ দিতে পারে কিনা।'
নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, 'যখন তখন যাকে ইচ্ছা আমি বাংলাদেশি - রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম দেখাতে পারবে ভোটার লিস্টে। অমিত শাহের বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে। মোদি থেকে শুরু করে ক্যাবিনেটের সব মন্ত্রীর বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে?'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের