নিজস্ব প্রতিনিধি , উওর ২৪ পরগণা - জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এরপর সমাজমাধ্যমে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। দলের অন্দরের এই চরম কোন্দল ও কাদা ছোঁড়াছুঁড়িকে কেন্দ্র করে ঘাসফুল শিবিরের অন্দরে এখন তুমুল অস্বস্তি তৈরি হয়েছে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট জেলার মতো শক্ত গড়ে তৃণমূলের নজিরবিহীন ভরাডুবি হয়েছে। জেলার ৩৩টি আসনের মধ্যে মাত্র ৯টি আসন ধরে রাখতে পেরেছে বিদায়ী শাসকদল। বারাসত-সহ বিস্তীর্ণ এলাকায় বড় জয় পেয়েছে বিজেপি। এই বিপর্যয়ের পরেই লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়া হয়। সেখানে পুনরায় কল্যাণ ব্যানার্জিকে ফিরিয়ে আনা হয়। পদ হারিয়ে কাকলি সমাজমাধ্যমে ৪ দশকের আনুগত্যের বঞ্চনা নিয়ে ক্ষোভ উগরে দেন।
এমন সময় এক নাটকীয় পদক্ষেপে কেন্দ্র সরকার তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির বিশেষ কেন্দ্রীয় নিরাপত্তা দেয়। এর পরেই জেলা সভাপতির পদ ছেড়ে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে তাকে সরাসরি হুমকি ও দল সর্বনাশের মারাত্মক অভিযোগ তোলেন কাকলি। এই আবহেই সমাজমাধ্যমে কল্যাণ ব্যানার্জি লেখেন, ‘আপনার আগামী দিনের যাত্রাপথ আরও মসৃণ হোক, আপনি ও আপনার পরিবারের সকলে খুব ভালো থাকুন - এই শুভকামনাই রইল। আশা করি, এতদিন ধরে জমে থাকা সমস্ত কালিমা এবার সত্যিই ধুয়ে-মুছে নির্মল হয়ে যাবে'।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের