নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে জলাভূমি বুজিয়ে দ্রুত বাড়তে থাকা বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দেন, নতুন কোনও অবৈধ নির্মাণে বিদ্যুৎ বা জলের মতো মৌলিক পরিষেবা দেওয়া যাবে না। জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ কাঠামোর বিরুদ্ধে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ারও ছাড়পত্র দিল আদালত।
সম্প্রতি পূর্ব কলকাতা জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই কঠোর পর্যবেক্ষণ করেন বিচারপতি সিনহা। তিনি জানান, ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা স্থাপনা ধ্বংস এবং দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।
বেআইনি নির্মাণ রুখতে তথ্যপ্রকাশের ওপরও জোর দেয় আদালত। নির্দেশ অনুযায়ী, জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নিষিদ্ধ এলাকায় যে যে জমিতে নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেই জমিগুলির দাগ নম্বরও প্রকাশ করতে হবে। এই তথ্য ইংরেজি ও আঞ্চলিক ভাষার সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে ছাপানো বাধ্যতামূলক।
এছাড়া, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোন কোন এলাকার জলাভূমি বুজিয়ে কীভাবে বেআইনি নির্মাণ হয়েছে এবং সেই নিয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছেন তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ২৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির আগে এই পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা করতে হবে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের