নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একশো দিনের কাজ, আবাস যোজনা থেকে এবার জল জীবন মিশন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলল রাজ্যের শাসক দল। বকেয়া সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র, এমনটাই দাবি রাজ্যের। এর প্রতিবাদে দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
সূত্রের খবর, ‘জল জীবন মিশনের' লক্ষ্য ছিল দেশের প্রতিটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়া। তবে রাজ্যের অভিযোগ, গত বছর পুজোর পর থেকে এই প্রকল্পে এক টাকাও মেলেনি। বকেয়া দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকার বিল, যা এখনও মেটানো হয়নি। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের দাবি প্রায় সাত হাজার কোটি টাকার বকেয়া রয়েছে।
শাসক শিবিরের দাবি, ভোটে পরাজয়ের পর বাংলাকে নানা প্রকল্পে আটকে দিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে রাজ্যের তরফে বারবার জলশক্তি মন্ত্রককে চিঠি পাঠানো হলেও কোনও সুরাহা হয়নি। আর তাই এবার আন্দোলন বড় আকারে দিল্লির রাজপথে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য। জানা গেছে, দুর্গাপুজো শেষ হলেই দিল্লির রাজপথে আন্দোলনে নামবে শাসক শিবির।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের