নিজস্ব প্রতিনিধি ,কলকাতা - ব্যস্ত কাজের দিনে ফের চরম ভোগান্তি শহরবাসীর। আজ বুধবার সকালেই কলকাতা মেট্রোর নীল লাইনের পরিষেবা বড়সড়ভাবে ব্যাহত হয়। যতীন দাস পার্ক ও নেতাজী ভবন স্টেশনের মাঝের লাইনে হঠাৎ করেই জল ঢুকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ। বিপাকে পড়েন অফিস যাত্রী ও স্কুলপড়ুয়ারা।
সূত্রের খবর, কীভাবে টানেল এর মধ্যে জল জমলো তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে গতকাল রাতের বৃষ্টির কারণেই সম্ভবত টানেল এর ভেতর জল জমেছে। যতীনদাস পার্ক থেকে কালীঘাট স্ট্রেচ, এই নর্থ সাউথ স্ট্রেচ এর মধ্যেই জল ঢুকে রয়েছে। সেই কারণেই ওই রুটে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদের টানেলের মধ্যে পাঠানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষ তরফে। টানেলের কত নম্বর লাইন এ জল জমেছে , ইঞ্জিনে জল রয়েছে কিনা এবং কীভাবে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা সম্ভব তা খতিয়ে দেখছেন তারা।
ফলে সকালে অফিস টাইমে প্ল্যাটফর্মে আটকে পড়েন বহু নিত্যযাত্রী। কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, আবার অনেকে বাধ্য হয়ে বাস ও ট্যাক্সির মতো বিকল্প পরিবহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছান। এতে রাস্তায় বাড়ে ভিড় ও যানজট। যাত্রীদের অভিযোগ,”প্রায়ই এমন সমস্যা হয়, অথচ স্থায়ী সমাধান হচ্ছে না।”
মেট্রো রেলের তরফে জানানো হয় , নিরাপত্তার স্বার্থে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। দ্রুত জল পাম্প করে বের করার কাজ শুরু করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, পুরনো টানেল ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই এর জন্য দায়ী।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের