6a7db0f40d75a_Gallery_1786621021597
আগস্ট ১৩, ২০২৬ বিকাল ০৫:২৬ IST

ঝাড়খণ্ডে পথে পড়ুয়ারা, মামলা ৬০০ জনের বিরুদ্ধে! অনশনের হুঁশিয়ারি রঘুবরের

নিজস্ব প্রতিনিধি , রাঁচী - ঝাড়খণ্ডে আন্দোলন ঘিরে ক্রমাগত বাড়ছে উত্তেজনা। বিধানসভা অভিযানের ঘটনায় ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদের মধ্যে ১০০ জনের নাম রয়েছে। আরও ৫০০ জনকে আটক করা হয়েছে। সিবিআই তদন্তের দাবিতে অনশনের হুমকি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

ঘটনার সূত্রপাত নিয়োগ পরীক্ষা ঘিরে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে প্রায় ২০ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন তরুণরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলছে লাগাতার অবস্থান। 'জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ'-এর নেতৃত্বে এই কর্মসূচি চলছে।আন্দোলনকারীদের একাধিক দাবি রয়েছে। নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা চান তাঁরা। দুর্নীতির অভিযোগ ওঠা কয়েকটি পরীক্ষা বাতিলের দাবিও রয়েছে।

পাশাপাশি নিরপেক্ষ তদন্তের আবেদন জানান বিক্ষোভকারীরা। সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে প্যানেল তৈরির কথাও বলা হয়েছে।সোমবার বিধানসভা অভিযানের কর্মসূচি নেয় তাঁরা। মিছিল করে বিধানসভা চত্বরে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘাত বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়।

আন্দোলনকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন। কোনও সতর্কতা ছাড়াই পুলিশ বলপ্রয়োগ শুরু করে বলে তাঁদের অভিযোগ। পুলিশের পদক্ষেপে অনেকে আহত হয়েছেন বলেও দাবি। ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে। এরপরই রাজনৈতিক মহলেও শুরু হয় চাপানউতোর। বৃহস্পতিবার এই ঘটনায় ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

তাঁদের মধ্যে ১০০ জনের নাম এফআইআরে রয়েছে। আরও ৫০০ জনকে আটক করা হয়েছে বলে খবর। তাঁদের বিরুদ্ধে কী কী ধারায় মামলা হয়েছে, তা এখনও বিস্তারিত ভাবে জানা যায়নি। এদিকে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিজেপি রাজ্যজুড়ে বন্‌ধ ডেকেছিল। আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তাও দিয়েছে গেরুয়া শিবির। একই বিষয়ে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-ও বড় কর্মসূচির ঘোষণা করেছে। দেশের ১২০০-র বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও সরব হয়েছেন। তাঁর দাবি, এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে। তা না হলে তিনি অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দেন। ২০২৪ সালের আবগারি কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ১৯ জনের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবিও জানান। অন্যদিকে, এই ঘটনা নিয়ে অস্বস্তিতে কংগ্রেসও। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকারের অন্যতম শরিক কংগ্রেস। তবু পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের প্রয়োগ নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী।

তবে বিজেপি ছাত্র আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেছে কংগ্রেস।নিয়োগ পরীক্ষার অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিধানসভা অভিযানে পুলিশের পদক্ষেপ। মামলা  ও আটকের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সরকার কী ভাবে আন্দোলন সামলায়, এখন সেদিকেই নজর। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবি মানা হয় কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব! স্পিকারকে চিঠি শাহের
আগস্ট ১৩, ২০২৬

নিট-কাণ্ডে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী, রাহুলের পালটা ‘ভাষণ শুনতে আগ্রহী নই'

১৬ বছরের নাবালিকাকে ৩০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার ভিআইপি সুবিধার দাবিদার ১৯ বছরের যুবক
আগস্ট ১২, ২০২৬

ইনস্টাগ্রামে ফাঁদ, ৩ মাস ধরে ডিজিটাল এরিয়ালার পর ৩০ ঘণ্টা কয়েদ

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন! মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান ভারতের মেসেজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ১২, ২০২৬

মৃত্যুর ৪২ দিন পর আয়ুষ্মান যোজনার মেসেজ! মৃত কনস্টেবলের চিকিৎসার টাকা নিয়ে উঠল প্রশ্ন

২৪ ঘণ্টা সংসদে থাকার চ্যালেঞ্জ শাহের! নিট কাণ্ডে সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, তবু নারাজ রাহুল
আগস্ট ১২, ২০২৬

ছাত্রবিক্ষোভে পুলিশি দমন নিয়ে টানাপোড়েন, শাহের বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা

আচমকা ৩০০ ফুট নীচে বিমান! দিল্লি দুর্ঘটনায় পাইলটের ড্রাগ টেস্টে ক্যানাবিস পজিটিভ
আগস্ট ১২, ২০২৬

ফুকেট-দিল্লি বিমানে আচমকা ৩০০ ফুট নীচে নামার পর পাইলটের নমুনায় মাদক, তদন্তে এএআইবি

খাদ্যসুরক্ষা বিধি ভাঙার অভিযোগ! জেপটো-ব্লিনকিটের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ
আগস্ট ১২, ২০২৬

বেঙ্গালুরু ও মুম্বইয়ে খাদ্য মজুত নিয়ে অনিয়মের অভিযোগ, নজরে প্রশাসন

এজিএমের আগেই টাটা সনসের চেয়ারম্যান পদে ইস্তফা এন চন্দ্রশেখরনের! শেয়ার বাজারে বড় ধস
আগস্ট ১২, ২০২৬

২০২৭ পর্যন্ত মেয়াদ থাকলেও আর পুনর্নিয়োগ চাইবেন না, বোর্ডে সমর্থনের অভাব ঘিরে বাড়ছে জল্পনা

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ে ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে একাধিক
আগস্ট ১২, ২০২৬

জল-কাদার স্রোতে ভেঙে পড়ল প্রায় সাতটি বাড়ি, এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা

যন্তর মন্তরের পর এবার গ্রামে গ্রামে আরশোলারা! ১৫ আগস্ট থেকে নয়া কর্মসূচি
আগস্ট ১২, ২০২৬

সরকারি স্কুলের পরিষেবা যাচাইয়ের উদ্যোগ, ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি

লাঠিচার্জের প্রতিবাদে ১১ ঘণ্টার বনধ! রাঁচীতে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির
আগস্ট ১১, ২০২৬

পড়ুয়াদের উপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিজেপির ১১ ঘণ্টার কর্মসূচি, ঝাড়খণ্ডজুড়ে মিশ্র প্রভাব

হিমাচলে ফের ভয়াবহ বৃষ্টিসহ ধস। মৃত ১৫৭, নিখোঁজ ২৫৭, বন্ধ ২৫৯ রাস্তা
আগস্ট ১১, ২০২৬

ধস ও হড়পা বানে বিপর্যস্ত পাহাড়, প্রায় ৯০০ স্থাপনায় ক্ষতি, ৮৮৬ কোটি টাকার লোকসান

সর্দি কাশির আড়ালে ভয়ঙ্কর H1N1! কোন লক্ষণে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে ভাইরাস
আগস্ট ১১, ২০২৬

সর্দি কাশির মতো উপসর্গ দেখেও অবহেলা নয়

পওয়ারের নাতনির বিয়েতে চাঁদের হাট! এক ফ্রেমে মোদি-রাহুল, পাশাপাশি বহু বিরোধী
আগস্ট ১১, ২০২৬

ছাত্র আন্দোলন থেকে আসন পুনর্বিন্যাসে রাজনৈতিক সংঘাত, বিয়ের আসরে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার! কয়লা মামলায় মনমোহনের রেহাই নিয়ে সরব সোনিয়া
আগস্ট ১১, ২০২৬

কয়লা কাণ্ডে মনমোহনের ক্লিন চিট, নিশানায় মোদি সরকার, সরব সোনিয়া

মৃত্যুর মুখে দুই সন্তান ! নিজের শরীর দিয়ে আগলে রাখলেন সাহসী মা
আগস্ট ১১, ২০২৬

মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুই সন্তানকে আগলে রাখলেন মা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের