নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - অল্প বৃষ্টিতে শহরের রাস্তায় জমছে হাঁটু অবধি জল। সেই জল গড়িয়ে ঢুকে পড়ছে ঘরবাড়িতেও। এই দুর্ভোগের বিরুদ্ধে সরব হয়ে এবার রাস্তায় নামলেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। সুরাহার দাবিতে সোমবার বিকেলে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম শহরের নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। বারবার ঝাড়গ্রাম পুরসভায় অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই সোমবার পথে নামেন স্থানীয় বাসিন্দারা। এদিন প্রতিবাদীরা অভিযোগ করেন , সামান্য বৃষ্টিতেই শহরের একাধিক রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। এই জল প্রবেশ করছে ঘরবাড়িতেও। ফলে স্বাভাবিক জীবনযাপন দুঃসহ হয়ে উঠেছে।

বাড়ির ভিতরে জল ঢুকে পড়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। গৃহস্থালি কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবন কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তারা। এদিনের পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যান চলাচলেও ব্যাঘাত ঘটে। তবে পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। যদিও তারা হুঁশিয়ারি দেন , দ্রুত সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
স্থানীয় বাসিন্দা অসীম সরকার এপ্রসঙ্গে জানান , ''এখানে একটি হাই ড্রেন রয়েছে। সেখানে সমস্ত জল গিয়ে মেশে। দীর্ঘদিন ধরে ওই ড্রেন পরিষ্কার করা হয় না। ফলে বৃষ্টির কারণে জল জমে যায়। সেই জল এখন প্রতিটি বাড়িতে ঢুকে যাচ্ছে। আমরা বারংবার প্রশাসনকে জানিয়েছি , তবে তারা কোনও রকম সহযোগিতা আমাদের করেননি। তাই আমরা আজ বিক্ষোভের পথ বেছে নিয়েছি।''
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের