নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বহু প্রতিকূলতার মাঝেও উঠে এলো বোলপুরের তরুণ ক্রিকেটার দেব ঝা। প্রতিদিনের শৃঙ্খলা, দৃঢ় মনোভাব এবং খেলার প্রতি অকৃত্রিম ভালোবাসাকে সঙ্গে নিয়ে সে পৌঁছে গেছে জাতীয় স্কুল ক্রিকেটের নির্বাচিত তালিকায়। যদিও তার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে কোচ অরিজিৎ রায়ের। খবর ছড়াতেই স্থানীয় ক্রীড়ামহলে আনন্দের স্রোত বইতে শুরু করেছে।

ক্লাব সূত্রে জানা গেছে, বোলপুর ইয়ং টাউন ক্লাবের (YTC) প্রশিক্ষণ শিবির থেকেই শুরু দেবের যাত্রা। বর্তমানে দ্বাদশ শ্রেনীর ছাত্র। মাত্র ১২ বছর বয়সে ব্যাট হাতে মাঠে নামে। স্বল্পসময়ে নিজের নিষ্ঠা ও শৃঙ্খলার পরিচয় দেখিয়েছে। নিয়মিত অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতিতে স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোচদের নজর কেড়েছে। প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করে ক্রমাগত উন্নতির পথে হাঁটাই তার বড় শক্তি-যা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।
জাতীয় প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার পর দেব জানায়,'বাড়ির অবস্থা খুব ভালো নয়। কিন্তু ক্রিকেটই আমার লক্ষ্য। প্রতিদিন শ্রম দিয়েছি শুধু আরও ভালো হওয়ার জন্য। একদিন ভারতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে দেশের হয়ে খেলতে চাই'। তার কথায় স্পষ্ট,স্বপ্নের পথে কোনো বাধাই তাকে থামাতে পারেনি।
কোচ অরিজিৎ রায় এপ্রসঙ্গে জানান,' অনেক দিন পর আমার ক্যাম্প থেকে কেউ জাতীয় পর্যায়ে সুযোগ পেল। ভীষণ গর্বিত আমি। প্রত্যেকের মধ্যেই প্রতিভা থাকে, কিন্তু তা ফুটে ওঠার উপযুক্ত সময় লাগে। দেবের সেই সময় এসেছে। আশা করি ও আরও অনেক দূর এগিয়ে যাবে'।
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের