নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - NRC ও SIR এর ভয়ে প্রাণ দেওয়া প্রদীপ করের স্মরণে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার পানিহাটিতে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল। অভিষেকের 'জাস্টিস ফর প্রদীপ কর' স্লোগান তুলে প্রতিবাদে সরব শাসক শিবির।
প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার আগরপাড়া স্টেশন থেকে শুরু হয় তৃণমূলের বিশাল মিছিল। শেষ হয় বি টি রোড তেঁতুলতলায়। কয়েক হাজার মানুষ অংশ নেন এই প্রতিবাদে। মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। পাশাপশি, তৃণমূলের যুবনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও দেখা যায় এদিন মিছিলে হাঁটতে। ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগানের পাশাপাশি হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটেন তৃণমূলের নেতৃবর্গরা।
মিছিল থেকে পার্থ ভৌমিক বলেন, ' বিজেপি SIR এর নামে আতঙ্ক ছড়াতে চাইছে। রাজ্যের বিজেপি নেতারা মানুষের মধ্যে প্যানিক তৈরি করছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ভয় কাটাতে চাইছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বস্ত করছেন, আপনারা ভয় পাবেন না।'
তৃণমূল নেতা আরও বলেন, 'একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা পথে নামবো। আমরা চাই না দ্বিতীয় প্রদীপ কর হোক। তবে বিজেপি নেতারা SIR এর নামে NRC চালু করতে চাইছে। নির্বাচন কমিশনও সেই পথে চলছে। মানুষের মধ্যে এমন ভয় তৈরি করেছে রাজ্যের মানুষ আত্মহত্যা পথে হাঁটছে।'
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন