নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইংল্যান্ডের বিরুদ্ধে ঠুকরে ঠুকরে জয় পেলেও ভারত এখন ফাইনালে। অনবদ্য ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন। বোলাররাও কামাল করে দিচ্ছেন। এই ম্যাচে ইতিহাসের পাতা ওলট পালট করে দিল ভারতীয় দল। সঙ্গে হল আরও একগুচ্ছ রেকর্ড। এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলি -
ভারত-ইংল্যান্ড দুই দল মিলে ওয়াংখেড়েতে করেছে ৪৯৯ রান। এর আগে দু’দেশের টি-টোয়েন্টি ম্যাচে কখনও এত রান ওঠেনি। এছাড়া , বৃহস্পতিবার ভারতীয় দল করে ৭ উইকেটে ২৫৩ রান। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ২৪৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের নক আউট ম্যাচে এত রান কোনও দল এর আগে করতে পারেনি। ভারতের ২৫৩ রান থাকল তালিকায় শীর্ষে। ইংল্যান্ডের ২৪৬ রইল দ্বিতীয় স্থানে। আগের রেকর্ডটি ছিল ইতালির দখলে। ২০২৪ সালে রোমনিয়ার বিরুদ্ধে একটি নকআউট ম্যাচে ৪ উইকেটে ২৪৪ রান করেছিল তারা।
৬ বার ২৫০ পার করল ভারত। বিশ্বের আর কোনও দল এতবার ২০ ওভারের ম্যাচে ২৫০ বা তার বেশি রান করতে পারেনি। ভারত ভেঙে দিল সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড। আইপিএলের পাঁচ বার ২৫০ বা তার বেশি রান করেছে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট ম্যাচে এর আগে এক বারই ২০০ বা তার বেশি রান হয়েছিল। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় ৪ উইকেটে ২০৫ রান করেছিল। ক্যারিবিয়ানদের সেই রেকর্ড বৃহস্পতিবার ভেঙে দিয়েছে ভারত এবং ইংল্যান্ড।
এই নিয়ে চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। ২০০৭, ২০১৪, ২০২৪ সালের পর ২০২৬। বিশ্বের আর কোনও দল চার বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেনি। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইংল্যান্ড তিন বার করে ফাইনাল খেলেছে।
আগের বারের চ্যাম্পিয়ন হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এই তালিকায় প্রথম দল ভারত। আবার তৃতীয় দল হিসাবে টানা দু’টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। এই নজির রয়েছে পাকিস্তানের।২০০৭ এবং ২০০৯। শ্রীলঙ্কাও একই নজিরের মালিক। ২০১২ ও ২০১৪।
এই নিয়ে ১৫ বার ভারত আইসিসির প্রতিযোগিতায় ফাইনাল খেলবে। আর কোনও দল এত বার ফাইনালে উঠতে পারেনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে টপকে একক ভাবে শীর্ষে চলে এসেছে ভারত। অজিরা ১৪ বার আইসিসি প্রতিযোগিতায় ফাইনাল খেলেছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের খেলায়। ২০২৩ সালে দু’দলের একটি ম্যাচে উঠেছিল ৫১৭ রান। ভারত-ইংল্যান্ড ম্যাচের ৪৯৯ রান এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এত রান আগে হয়নি। আগের সর্বোচ্চ রানের ম্যাচে দুই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালের বিশ্বকাপে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দু’দল মিলে করেছিল ৪৫৯ রান।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের