নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়ার চাপ নিতে না পেরে ফের এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বাঁকুড়ার রানিবাঁধে BLO হারাধন মণ্ডলের আত্মহত্যা ঘিরে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে শান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এই ঘটনাকে ‘অমানবিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার' বলে তীব্র নিন্দা করলেন অভিষেক।
বাঁকুড়ার রানিবাঁধ এলাকার BLO হারাধন মণ্ডলের আত্মহত্যা রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি করেছে। সুইসাইড নোটে স্পষ্টভাবে SIR সংক্রান্ত চরম মানসিক চাপের কথাই উল্লেখ করেছেন তিনি। এই মৃত্যুর পর ফের একবার নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার তড়িঘড়ি ও কঠোর প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গভীর দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে, তিনি এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। অভিষেক তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশৃঙ্খল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত SIR এর অমানবিক চাপ সহ্য করতে না পেরে আরও এক BLO চরম সিদ্ধান্ত নিয়েছেন।' অভিষেকের দাবি, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই আতঙ্ক, মানসিক চাপ, ভয় ও চরম ক্লান্তির কারণে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও দাবি করেন, 'একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় এবং একজন ব্যক্তির রাজনৈতিক অঙ্ক মেলাতে নির্বাচন কমিশন কাজ করছে। বিজেপির কাছে সাধারণ মানুষের মৃত্যু কেবল কোল্যাটারাল ড্যামেজ।' অভিষেকের তীব্র বার্তা, 'ইতিহাস সব দেখছে। বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলেও যাবে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের