নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইস্টবেঙ্গলের কাছে ৭ গোলে হেরেছিল মহামেডান। এই ম্যাচে মহামেডান সমর্থকরা হতাশ হয়ে রীতিমত অসভ্যতা করেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। চেয়ার ছুঁড়ে মেরেছিল তারা। এবার গোদের ওপর বিষফোঁড়া। লজ্জার হারের পর এবার মোটা অঙ্কের জরিমানা করা হল মহামেডানকে।
AIIF এর তরফে মেল করে বিষয়টি মহামেডান ক্লাবকে জানানো হয়েছে। আর্থিক জরিমানার পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা। পাল্টা মেল করে মহামেডানের তরফে প্রশ্ন তোলা হয়েছে , ম্যাচের আয়োজন ইস্টবেঙ্গল হওয়ায় তারা কেন এই জরিমানা দেবে। মহামেডানের কার্যকরী সভাপতি কামারউদ্দিন বলেন , "প্রথমত, যে ম্যাচের জন্য আমাদের জরিমানা করা হয়েছে সেই ম্যাচের আয়োজক আমরা ছিলাম না। তাহলে কেন আমরা জরিমানা দেব?"
এছাড়াও ফেডারেশনের বিরুদ্ধে মহামেডানের অভিযোগ। মহামেডান কর্তার দাবি, তাদের সঙ্গে ওড়িশা এফসি ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ হিসাবে সূচিতে থাকলেও এখন ফেডারেশনের তরফ অনুরোধ করা হয়েছে ম্যাচটি কলকাতায় খেলার। এই নিয়েও ক্ষোভপ্রকাশ করে বলা হয়েছে , "আমরা কেন অ্যাওয়ে ম্যাচকে কলকাতায় খেলব?সংশ্লিষ্ট দফতরের কর্তারা আমাদের ফোন ধরছেন না। আমরা জরিমানা নিয়ে পালটা ই-মেল পাঠিয়েছি ফেডারেশনকে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের