নিজস্ব প্রতিনিধি , মালদহ - ইংরেজবাজারে চাঞ্চল্যকর ঘটনা। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরীর বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, আক্রান্ত ছাত্র সংবিদ গোস্বামীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে কাউন্সিলর কাকলি চৌধুরী ও তার অনুগামীরা তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ সংবিদের। এমনকি তার বাবা কাজল গোস্বামীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি আক্রান্ত পরিবারের। সংবিদের বাবা কাজল গোস্বামী বিজেপি নেতা। তার অভিযোগ, 'আমি বিজেপি করি বলেই আমার ছেলেকে অপহরণ করে মারধর করা হয়েছে। কাউন্সিলর কাকলি চৌধুরী নিজে উপস্থিত থেকে আমাদের হুমকি দিয়েছেন।'
অভিযুক্ত কাউন্সিলর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি,'ছাত্র সংবিদ গোস্বামী পুরসভার স্বাস্থ্য ভবনের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। সেই ঘটনাতেই উত্তেজনা ছড়িয়েছে। রাজনীতি টেনে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে।'
ইতিমধ্যেই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্র। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে শাসক দলের দাবি, 'আমাদের দলের কোনও কর্মী বা জনপ্রতিনিধি যদি অনৈতিক কাজ করে থাকেন, তাকে আমরা কখনও আড়াল করব না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের