নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষায় রাজ্যস্তরে অষ্টম স্থান অর্জন করে দৃষ্টান্ত গড়ল আরস্কা দে সরকার। ময়নাগুড়ির 'গোল্ডেন চাইল্ডহুড ইনস্টিটিউটের' দ্বিতীয় শ্রেনীর ছাত্রী এই খুদে। ১০০-এর মধ্যে ৯৩ নম্বর পেয়ে অল্পবয়সী মেধাবী বিদ্যালয় সহ গোটা অঞ্চলে গর্বের আবহ তৈরি করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে , গত ২৭ জুলাই ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলে অন্যান্য ব্লকের মতোই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের দায়িত্বে ছিলেন রথের হাট হাইস্কুলের শিক্ষক সোয়াকত আলী। সহযোগিতায় ছিলেন টেকাটুলি হাই স্কুলের শিক্ষক বিশ্বজিৎ রায়, সাপটিবাড়ি হাই স্কুলের শিক্ষিকা মধুমিতা রায়, মুক্তি রায়, প্রীতি কাঁঠাম। এছাড়াও এসেছিলেন জল্পেশ লক্ষীকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীর সিংহ।
ময়নাগুড়ি বাইপাস লাগোয়া নেতাজি পাড়ার বাসিন্দা আরাক্সা। কঠিন প্রতিযোগিতার মাঝেও নিজের দক্ষতা প্রমাণ করে রাজ্যস্তরের তালিকায় স্থান করে নিয়েছে। অল্প বয়সেই তার মনযোগ, প্রস্তুতি, অধ্যবসায় দেখে মুগ্ধ শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক সকলেই।
ফলাফল প্রকাশের পর আরাস্কা জানায়,' ভীষণ খুশি হয়েছি আমি। পরীক্ষা ভালই হয়েছিল, তবে অষ্টম হতে পারবো এটা ভাবিনি। আমার সাফল্যের পেছনে বাবা-মা, স্কুলের শিক্ষমণ্ডলী সহ বাড়িতে পড়ানো শিক্ষকের অবদান অনেক বড়। ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই '।
আরাস্কার মা সংগীতা দে সরকার জানান, 'পড়াশোনার প্রতি ওর আগ্রহ সত্যিই বিস্ময়কর। টিউশন বা স্কুলের কাজ সবকিছু নিজেই করে। খারাপ আবহাওয়া বা অসুস্থতা কোনো কিছুতেই স্কুল বন্ধ করতে চায় না। ওর এই একাগ্রতা আমাদেরও অনুপ্রাণিত করে। ভীষণ গর্বিত আমরা। আসা রাখি পরবর্তীতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে '।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের