নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডি হানার পরপরই প্রশাসনিক তৎপরতায় নতুন মোড়। আই-প্যাকের অফিসে সরাসরি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক সেক্টর-ফাইভে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
বৃহস্পতিবার সকালে আই-প্যাকের লাউডন স্ট্রিটের বাড়ি ও সেক্টর-ফাইভের অফিসে ইডি হানার পরই দ্রুত পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি প্রতীক জৈনের বাড়িতে সরাসরি উপস্থিত হন। সেখান থেকে ফাইল হাতে বেরিয়ে তিনি সোজা চলে আসেন সল্টলেক সেক্টর-ফাইভে আই-প্যাকের অফিসে। ১১ তলায় অবস্থিত আই-প্যাকের অফিসে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই অফিস চত্বরে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করে।
আই-প্যাক অফিসে তখন উপস্থিত ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে ছিলেন বিধায়ক সুজিত বসুও। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনের সর্বোচ্চ স্তরেই নজরদারি শুরু হয়। এই তল্লাশি অভিযানের মধ্যেই কয়েকটি ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে এনে রাখা হয় বলে খবর।
সেই ফাইলগুলিতে কী রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লক্ষণীয়ভাবে, যে গাড়িতে ফাইলগুলি রাখা হয়েছে, সেখানে কোনও সরকারি লোগো নেই। তবে গাড়িটি ঘিরে কড়া পুলিশি পাহারা দেওয়া হচ্ছে। ইডি হানার পর আই-প্যাকের অফিসে মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের