নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা I-PAC মামলার শুনানি। এর আগে I-PAC মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বরখাস্তের আর্জি জানিয়েছে ইডি। পাশাপাশি কলকাতার সিপি মনোজ ভার্মা ও ডিসি সাউথকেও বরখাস্ত করার দাবি তুলেছে ইডি।
গত ৮ জানুয়ারি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I- PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এরপর সেখান থেকে সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা।
যা গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। এমনকি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, অন্যদিকে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করে ইডি। তদন্তকারীদের অভিযোগ, তদন্তের কাজে বাধা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে সাহায্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আরেকটি মামলা দায়ের করেন ইডির তিন অফিসার। বৃহস্পতিবার সেই মামলার শুনানি রয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের