নিজস্ব প্রতিনিধি , হুগলি - বাংলার মাটি বারবার প্রমাণ করেছে দৃঢ় ইচ্ছাশক্তি, নিষ্ঠা আর কঠোর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই। হুগলি জেলার কোন্নগরের নবগ্রামের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের পথপ্রদর্শকের আসনে বসেছেন এক বাঙালি। তিনি ডঃ গৌতম চট্টোপাধ্যায়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির এক উজ্জ্বল নাম।
সূত্রের খবর, ছোটবেলায় অভাব ছিল সঙ্গী। স্কুলজীবনে হ্যারিকেনের আলোয় পড়াশোনা করেছেন গৌতম। তবে পরিবারের আর্থিক টানাপোড়েন কোনোদিনই তাকে দমিয়ে রাখতে পারেনি। কোন্নগরের নবগ্রামের একটি সাধারণ স্কুল থেকে পড়াশোনা শুরু করে ধাপে ধাপে এগিয়েছেন। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে গবেষণার মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দেন তিনি। এরপর প্রায় ২৫ বছর ধরে নাসায় কর্মরত থেকে মহাকাশ গবেষণা ও যোগাযোগ ব্যবস্থার জন্য একের পর এক অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ভাবন করেছেন।এই অসাধারণ অবদানের জন্য নাসা এবার তাকে দিচ্ছে তাদের অন্যতম সেরা সম্মান “নর্থস্টার অ্যাওয়ার্ড”।

নাসার মতে, তিনি শুধু নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে পথপ্রদর্শক নন, আগামী প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শুধু নাসার এই স্বীকৃতি নয়, আন্তর্জাতিক বিজ্ঞান জগতেও গৌতমের অবদান বিশেষভাবে স্বীকৃত হয়েছে। গত বছর নিউ ইয়র্ক থেকে তিনি পেয়েছেন “আর্মস্ট্রং মডেল রেডিও ওয়ালস” অ্যাওয়ার্ড, যা বিশ্বের অন্যতম সেরা সম্মানগুলির মধ্যে একটি।
গৌতমের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভরে উঠেছে হুগলির কোন্নগর নবগ্রাম সহ গোটা জেলাজুড়ে। এলাকার মানুষ গর্বিত কণ্ঠে বলছেন,”গৌতম আমাদের গর্ব। আমাদের মতো প্রত্যন্ত গ্রাম থেকেও যে বিশ্বসেরা জায়গায় পৌঁছানো যায়, সেটা গৌতম প্রমাণ করেছে। সে শুধু একজন বিজ্ঞানী নয়, আমাদের কাছে অনুপ্রেরণা, এক আইডল।”
আজ তাঁর এই অর্জন নিছক ব্যক্তিগত নয়, বরং বাংলা, ভারত এবং বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এক বিশাল অনুপ্রেরণা। অনেকেই মনে করেন বড় স্বপ্ন দেখা কেবল ভাগ্যবানদের পক্ষে সম্ভব। কিন্তু গৌতম চট্টোপাধ্যায় তাদের সকলকে ভুল প্রমাণ করেছেন। দেখিয়ে দিয়েছেন অদম্য পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকলে গ্রামের অন্ধকার থেকেও ধ্রুবতারার মতো জ্বলে ওঠা যায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের