নিজস্ব প্রতিনিধি , কলকাতা- শনিবার রাত থেকে টানা ২৪ ঘণ্টার জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার কথা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বড় পরিবর্তন। আগের বিজ্ঞপ্তি তুলে নিল কলকাতা পুলিশ। ফলে আর সেতু বন্ধ থাকছে না। অন্যান্য দিনের মতোই চলবে গাড়ি চলাচল।

সূত্রের খবর, গত শনিবার সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য যান চলাচল বন্ধ রাখতে হবে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ তরফে। পরিকল্পনা ছিল, কোনা এক্সপ্রেসওয়ের দুটি জায়গায় স্টিল বিম পোর্টাল বসানো হবে। পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতুতেও গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেতুর বেশ কিছু বেয়ারিং বদলানো, স্টে কেবল ও হোল্ডিং ডাউন কেবল বসানো, এই কাজগুলি করার কথা ছিল হুগলি রিভার ব্রিজ কমিশনার এইচআরবিসি এর।তবে হাওড়া সিটি পুলিশ এবং এইচআরবিসির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের কারণে এই মুহূর্তে সেই রক্ষণাবেক্ষণ শুরু করা সম্ভব হচ্ছে না। আর তাই কলকাতা পুলিশের আগের নির্দেশিকা বাতিল করা হয়েছে।
ফলে স্বস্তিতে শহর ও হাওড়া জুড়ে সাধারণ মানুষ। কারণ সেতু বন্ধ থাকলে বড় ধরনের যানজট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। আপাতত সেই আশঙ্কা কাটল।হুগলি সেতুতে আগের মতোই স্বাভাবিক থাকবে যান চলাচল, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার।
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের