নিজস্ব প্রতিনিধি , আরামবাগ - অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ গাড়ি চালকদের। অভিযোগ, 'রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ায়, মানুষের অসহায়তার সুযোগ নেওয়া হচ্ছে।' এই অভিযোগের ভিত্তিতে এক লক্ষী সেতু অবরোধ করে গোঘাটের কুমারগঞ্জের বাসিন্দারা।
সূত্রের খবর , এদিন গ্রামবাসী ও গাড়ি চালকরা একযোগে এক লক্ষী সেতু অবরোধ করে। তাদের অভিযোগ, 'রামকৃষ্ণ সেতুতে কাজ চলছে। ফলে বিকল্প হিসেবে স্থানীয়দের এক লক্ষী সেতুটি ব্যবহার করতে হচ্ছে। সেই সুযোগ নিয়েই এই টোল বসানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ এসে কিছুক্ষণের মধ্যেই এই অবরোধ তুলে দেয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা হাসিবুল মন্ডল বলেন, 'টোলের স্লিপ দিচ্ছে ২০০ টাকার। অথচ টাকা নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। এই ব্রিজটি হুগলি জেলা পরিষদের অন্তরে। তাহলে পূর্ব বর্ধমান গ্রাম পঞ্চায়েতের বিল কিভাবে দিচ্ছে? অবিলম্বে এই টোল তোলা না হলে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হব।'
প্রসঙ্গত , আরামবাগের রামকৃষ্ণ সেতুর গাড়োয়াল কয়েকদিন আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিপদের আশঙ্কা বুঝে আরামবাগ থানার পুলিশ অবিলম্বে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঢেকে ফেলে রামকৃষ্ণ সেতু। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিকল্প হিসেবে একলক্ষী সেতুটিকে বেছে নেয় চালকরা। এবার এই সেতুতেই টোলট্যাক্স বসানোয় বিক্ষুব্ধ স্থানীয়রা।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের