নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্য সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ‘সারেগামাপার' গ্রুমার হিসেবে কাজ করার পাশাপাশি বিচারকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাকে। টলিউডের একাধিক ছবিতে সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। তার অসুস্থতার খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন রথিজিৎ। তবে ঠিক কী হয়েছিল, তা নিয়ে এবার বিস্তারিত জানালেন তার স্ত্রী শ্রেয়া।

শ্রেয়ার কথায়, কয়েক দিন আগে আচমকাই রথিজিতের শরীর খারাপ লাগতে শুরু করে। কথা বলার সময় তার ঠোঁট হালকা বেঁকে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই আর দেরি করেননি শ্রেয়া। তড়িঘড়ি তাকে নিউরোসায়েন্সের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক ভাবে জানান, রথিজিতের ‘টিআইএ’ হয়ে থাকতে পারে। এরপর হাসপাতালে প্রায় ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

শ্রেয়া জানান, টিআইএ স্ট্রোকের মতো হলেও এটি সরাসরি স্ট্রোক নয়। অনেক সময় মস্তিষ্কে সাময়িক ভাবে রক্ত বা অক্সিজেনের প্রবাহ কমে গেলে এমন সমস্যা দেখা দিতে পারে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও কিছু দিন রথিজিৎকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো। সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়াতেই বড় কোনও সমস্যা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান শ্রেয়া।

এখন চিকিৎসকদের পরামর্শ মেনে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনছেন রথিজিৎ। নিয়মিত ৮ ঘণ্টা ঘুম, বাইরের খাবার বন্ধ রাখা এবং ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রেয়ার কথায়, রথিজিৎ অত্যন্ত কাজপাগল মানুষ। টেলিভিশন ও সিনেমার কাজ নিয়ে প্রায়ই ব্যস্ত থাকেন। এদিকে রথিজিৎ নিজেও সমাজমাধ্যমে জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কয়েক দিনের মধ্যেই আরও শক্তি ও নতুন শৃঙ্খলা নিয়ে কাজে ফেরার আশ্বাসও দিয়েছেন গায়ক।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের