নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছুটির দিনের সকালেই বাংলা বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রবীণ টলিউড পরিচালক রাজা সেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র মহলে।

দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজা সেন। জানা গিয়েছে, প্রথমে ফুসফুসের সমস্যা দেখা দিয়েছিল। পরে হৃদযন্ত্রের সমস্যাও ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। প্রিয় পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ তার সহকর্মী ও অনুরাগীরা।

১৯৯৬ সালে বাংলা ছবি ‘দামু’ দিয়ে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজা সেন। ছবিটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। এরপর দীর্ঘ কেরিয়ারে একাধিক ছবি ও ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি। শুধু সিনেমা নয়, তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ২০১৯ সালে ‘ভালবাসার বন্ধু’ ছবির মাধ্যমে শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন তিনি। এরপর আর নতুন কোনও ছবি পরিচালনা করেননি।

রাজা সেনের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে তৈরি হয়েছে এক বড় শূন্যতা। তার পরিবারের কাছেও এই মুহূর্ত অত্যন্ত কঠিন। জানা গিয়েছে, পরিচালকের বড় মেয়ে বর্তমানে জার্মানিতে থাকেন। বাবার শেষযাত্রায় তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেই খবর। দীর্ঘ কর্মজীবনে নিজের কাজের মাধ্যমে দর্শকদের মনে যে জায়গা তৈরি করেছিলেন রাজা সেন, তার প্রয়াণের পর সেই স্মৃতিই এখন সঙ্গী হয়ে থাকবে বাংলা বিনোদন জগতের।
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
‘চুরা লিয়া’ গেয়ে কটাক্ষের মুখে ঋতুপর্ণা, নেটপাড়ায় হাসির রোল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের