নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন আমির খান। ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’এর মাধ্যমে ঘনিষ্ঠদের উপস্থিতিতে তৃতীয়বার বিয়ের পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। এর মধ্যেই গৌরীকে ছাড়াই প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদের সঙ্গে দেখা গেল আমিরকে। এই মুহূর্তের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা।

আসলে কিরণ ও আজাদকে সঙ্গে নিয়ে পোষ্যদের একটি ক্লিনিকে গিয়েছিলেন আমির। সেখান থেকে বেরনোর সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। আমিরের হাতে ছিল পোষ্য বহনের ক্যারিয়ার। অভিনেতার মুখও ছিল বেশ চিন্তিত। পাশে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন কিরণ। আর সেই সময়ই আজাদকে টিশার্ট দিয়ে চোখের জল মুছতে দেখা যায়। ১৪ বছরের ছেলের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন আমির-অনুরাগীরা।

ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা অনুমান। অনেকের ধারণা, তাদের বাড়ির কোনও পোষ্য অসুস্থ হয়ে পড়েছে। কেউ আবার আশঙ্কা করছেন, হয়তো প্রিয় কোনও পোষ্যকে হারিয়েছে পরিবার। তবে ঠিক কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। আমির খান বা তার পরিবারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্যও দেওয়া হয়নি। তাই আজাদের কান্নার আসল কারণ নিয়ে আপাতত জল্পনাই চলছে।

এদিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পর থেকেই আমিরকে ঘিরে বিতর্ক কমেনি। তৃতীয় বিয়ে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে ‘লাভ জেহাদ’এর অভিযোগও উঠেছে বলে খবর। পাশাপাশি বিষ্ণোই গ্যাংয়ের তরফে প্রাণনাশের হুমকির খবরও সামনে এসেছে। তবে এসব বিতর্কের মাঝেই প্রাক্তন স্ত্রী কিরণ ও ছেলে আজাদের সঙ্গে আমিরের এই আবেগঘন মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের। এখন সকলের নজর, তাদের পোষ্যটির আসলে কী হয়েছে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের