নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চোট সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। দারুণ বোলিং বিভাগ নিয়ে আইপিএলে নামার কথা ভাবলেও সেগুরে বালি। দুরন্ত ছন্দে থাকা হর্ষিত রানা ছিটকে গেছিলেন আগেই। তার পরিবর্ত নিয়ে জল্পনা ছিল। এবার সেই কাজ সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স। হর্ষিতের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে বেঙ্গালুরুর প্রাক্তন পেসারকে।
সূত্রের খবর , নবদীপ সাইনিকে নেওয়া হয়েছে নাইট শিবিরে। ৭৫ লক্ষ টাকায় কলকাতায় যোগ দিয়েছেন। অনুশীলন ম্যাচে বোলিং করতেও দেখা গেছে তাকে। তার সঙ্গে দৌড়ে ছিলেন আকাশ মাধওয়াল, কেএম আসিফ, সন্দীপ ওয়ারিয়রেরা। শেষ পর্যন্ত অভিজ্ঞ নবদীপকেই বেছে নেওয়া হয়েছে। ভারতীয় দলে টেস্ট খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। এখনও অবধি ৩২ টি আইপিএল ম্যাচে ২৩ টি উইকেট রয়েছে তার। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে ২৩ টি উইকেট। ভাল প্রদর্শন করলে জাতীয় দলেও ফের ঢুকতে পারেন তিনি।
ভারতীয় পেসার বলেছেন , "বুঝতেই পারছিলাম না কী বলব। সত্যি বলতে, যে ভাবে পরিশ্রম করছিলাম ও সবকিছু যে ভাবে চলছিল তাতে একটা আশা তো ছিলই। যে কোনও দিনই জানানো হতে পারে বলে আশা ছিল। সবই ঈশ্বরের কৃপা। কয়েকটা বছর উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। ফলে এটা আমার কাছে পুনরুজ্জীবনের মতো। কঠিন সময়ে পরিশ্রমই আমার কাছে আসল ছিল। এবার সুযোগ এসেছে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের