নিজস্ব প্রতিনিধি, রায়পুর - ডিজিটাল টিকিট ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। এবার থেকে Rail One অ্যাপে থাকা আসল টিকিটই বৈধ হিসেবে ধরা হবে। স্ক্রিনশট, ছবি, PDF বা হোয়াটসঅ্যাপে পাঠানো কপি দেখিয়ে যাত্রা করলে জরিমানার মুখে পড়তে পারেন যাত্রীরা। টিকিট যে মোবাইল নম্বর থেকে বুক করা হয়েছে, সেই ফোনেই তা থাকতে হবে।
সম্প্রতি কোরবা ভিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেসে এক মহিলা যাত্রী এই নিয়ম না জানায় সমস্যায় পড়েন। টিকিট পরীক্ষার সময় তিনি ভাইয়ের পাঠানো স্ক্রিনশট দেখান। পরে দেখা যায়, টিকিটটি তার নিজের রেজিস্টার্ড মোবাইলে নেই। পাশাপাশি ট্রেন ছাড়ার পর টিকিট বুক করা হয়েছে বলে সেটিও বাতিল ধরা হয়।
ভারতীয় রেল জানিয়েছে, টিকিট পরীক্ষার সময় টিটিই সরাসরি Rail One অ্যাপে থাকা ডিজিটাল টিকিট যাচাই করবেন। তাই যে ফোনে টিকিট বুক করা হয়েছে, সেটি যাত্রার সময় সঙ্গে রাখা বাধ্যতামূলক। ফোনে পর্যাপ্ত চার্জ থাকাও জরুরি। শুধু টিকিটের ছবি অন্যের ফোনে পাঠিয়ে দিলেই ভ্রমণের অনুমতি পাওয়া যাবে না।
রায়পুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অবধেশ কুমার ত্রিবেদী জানিয়েছেন, এই নিয়ম শুধুমাত্র আনরিজার্ভড ডিজিটাল টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রেন স্টেশন ছাড়ার আগেই টিকিট কাটতে হবে। যাত্রার আগে স্টেশন, তারিখ সহ সব তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল। এতে টিকিট পরীক্ষার সময় অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব হবে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের