নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাতের অন্ধকারে হঠাৎ রক্ত মাখা একটি হলুদ স্কুটি পড়ে থাকতে দেখে হতবাক স্থানীয়রা। স্কুটি থেকে টেনে নেওয়া রক্তের দাগ মিলল পাশের এক ডোবার কাছে। খানিক পরেই সেখান থেকেই উদ্ধার হয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে ঘিরে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রবিবার রাত প্রায় আটটা নাগাদ হাটপুকুর মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি হলুদ রঙের স্কুটি। সেটির গায়ে লেগেছিল প্রচুর রক্ত। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আমরা হাটপুকুর মোড়ে বসেছিলাম। হঠাৎ কেউ এসে জানায়, রক্ত মাখা একটা স্কুটি পড়ে আছে। আমরা গিয়ে দেখি সত্যিই স্কুটিতে রক্ত। সেই রক্তের ফোঁটা ফোঁটা দাগ চলে গেছে কাছের ডোবার দিকে। এরপর আমরা পুলিশকে খবর দিই।”

খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্কুটির পাশে পড়ে থাকতে দেখা যায় একটি অ্যাসিডের বোতলের ভাঙা অংশ। এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি হেডফোন, রক্তমাখা চটি ও স্কুটি।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে রাত সাড়ে দশটার দিকে ওই ডোবা থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। মৃত যুবকের গলায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের