নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতেই রাজনৈতিক তরজা চরমে। তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে ফের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, বাংলায় বিজেপির প্রত্যাবর্তনের বার্তাও দিলেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, মঙ্গলবার থেকে SIR কার্যকর হওয়ার পর থেকে শাসক - বিরোধী তরজা চরমে উঠেছে। এরই মধ্যে SIR আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যু নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা জবাবে শুভেন্দু বলেন, ' ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোথাও কোনও আওয়াজ নেই। বিহারে, উত্তরপ্রদেশে, এমনকি তামিলনাড়ুতেও কেউ কিছু বলছে না। শুধু পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছে।'
শাসক দলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ' তৃণমূল নেতারা SIR প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত যত দুর্ঘটনা, যত আত্মহত্যা, যত বেকারত্ব সব কিছুর দায় পিসি-ভাইপো বিজেপির ঘাড়ে চাপাবে।'
রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, 'উত্তরপ্রদেশে একসময় জঙ্গলরাজ ছিল। যোগী আদিত্যনাথ সেটাকে অতীত করে দিয়েছেন। বাংলার হিন্দুরা যদি জেগে ওঠেন, ৮৫ শতাংশ ভোট পড়লে সব ঠিক হয়ে যাবে। হিন্দুরা জেগে উঠুন। ছুটির দিন বলে বাড়িতে খেয়ে দেয়ে না ঘুমিয়ে বেরিয়ে এসে ভোট দিন। তাহলেই বাংলায় সব ঠিক হবে।'
শুভেন্দু রীতিমতো প্রতিশ্রুতির সুর দিয়ে বলেন, ' বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্প, কর্মসংস্থান ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরবে। টাটা কোম্পানিও আসবে, বেকারদের মুখে হাসিও ফুটবে। শিক্ষকরা ডিএ পাবেন। বাচ্চাকে প্রাইভেট স্কুলে পাঠাতে হবে না সরকারি স্কুলেই সেই পরিকাঠামো তৈরি করবে বিজেপি। আর ধর্ষকদের সকালে ধরা হবে বিকেলের মধ্যে জমা করে খরচ করে দেওয়া হবে।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের