নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। ২৪শে আগস্ট শহরের বিজন রুটে চলাচলকারী একটি মিনিবাসের সামনে হিন্দি হরপে লেখা “জয় শ্রীরাম” কাগজ ও প্লাস্টিক দিয়ে ঢেকে দেন বাংলা পক্ষের কর্মীরা। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং সেটি ভাইরাল হয়।

সূত্রের খবর, ভিডিও সামনে আসতেই রাজনীতির ময়দানে শুরু হয় তুমুল তরজা। একদিকে বাংলা পক্ষের দাবি, বাংলার মাটিতে বাংলা ভাষাকেই আগে মর্যাদা দিতে হবে। ধর্মীয় স্লোগান লেখা নিয়ে কোনও আপত্তি নেই, তবে তা যেন বাংলাতেই হয়। অন্যদিকে সচেতন হিন্দু মঞ্চের মতে, ভাষার অজুহাতে হিন্দু ধর্মীয় স্লোগানকে অপমান করা হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার এই ইস্যুতে পরিস্থিতি আরও উত্তপ্ত আকার নেয়। সচেতন হিন্দু মঞ্চ দুর্গাপুর থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে। তাদের অভিযোগ, “জয় শ্রীরাম” লেখা ঢেকে দেওয়া আসলে ধর্মীয় সম্প্রীতিকে আঘাত করেছে।

হিন্দু মঞ্চের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রভু রাম আমাদের ভগবান। ভক্তি ও শ্রদ্ধায় তাঁর আসন সর্বদা মাথায়। অথচ কিছু অবাঙালি জোর করে বাংলায় এসে প্রভুকে অপমান করেছে, তাঁকে অযোগ্য আসনে বসিয়েছে। যতদিন না এই অপরাধীদের বিচার হবে, আন্দোলন অব্যাহত থাকবে।”

অন্যদিকে সনাতনী সমাজের এক সদস্য পাল্টা অভিযোগ জানিয়ে বলেন, “একটি মিনিবাসে লেখা ‘জয় শ্রীরাম’ স্টিকার বাংলা পক্ষের সদস্যরা কাগজ মেরে ঢেকে দিয়েছে।
এটি আমাদের ধর্মবিশ্বাস ও সমাজের প্রতি অপমানজনক। তাই আমরা দুর্গাপুর অরবিন্দ থানার ঘেরাও কর্মসূচি নিয়েছি। অপরাধীদের শাস্তি হোক, এটাই আমাদের দাবি।”
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের