নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – আগামী ৯ এপ্রিল এক দফায় অসমে বিধানসভা নির্বাচন। ভোট হবে ১২৬ টি বিধানসভা কেন্দ্রে। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার ভোটমুখী অসমে সভা থেকে হিমন্ত বিশ্বশর্মাকে ‘মিনি মোদি’ বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এদিন রাহুল বলেন, “অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে চালায় দিল্লির রিমোট কন্ট্রোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কন্ট্রোলে চলেন তিনি।“ পাশাপাশি মোদিকে তোপ দেগে কংগ্রেস নেতা বলেন, “ঠিক যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোলে চলেন নরেন্দ্র মোদি। ট্রাম্প প্রকাশ্যেই দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁকে স্যার বলে সম্বোধন করেন, যা একটি বৃহত্তর ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত দেয়।“
তিনি আরও বলেন, “বিভিন্ন পরিচয়, সম্প্রদায় ও বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন অসম।“ অনুচ্ছেদ ২৪৪এ প্রসঙ্গে রাহুল বলেন, “এই বিধান স্থানীয় সম্প্রদায়কে স্বশাসনের ক্ষমতা দেয় এবং তৃণমূল স্তরে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করে। এর কৃতিত্ব আমি কংগ্রেসকেই দিই।“ মুকেশ আম্বানি, গৌতম আদানি ও রামদেবের নেতৃত্বাধীন সংস্থাগুলির নাম উল্লেখ করে লোকসভার বিরোধী দলনেতা আরও বলেন, “হাজার হাজার বিঘা জমি কর্পোরেট ও শিল্প প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, যা স্থানীয় মানুষের স্বার্থের পরিপন্থী হতে পারে। এই ধরণের নীতির ফলে সাধারণ মানুষের জমি ও জীবিকা বিপন্ন হতে পারে।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের