নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মেয়েদের ইংরেজি শিক্ষা নিয়ে আর চিন্তা নয় অভিভাবকদের। বেশি টাকা খরচা করে ভর্তি করতে হবে না ইংরেজি মিডিয়াম স্কুলে। নতুন বছর থেকে শুরু হতে চলেছে হেমনলিনি গার্লস হাইস্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন। রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে অনুমোদন পাওয়ার পর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি সাংবাদিক সম্মেলন।

স্থানীয় সূত্রের খবর , রানাঘাট নাসরাপাড়ার হেমনলিনি গার্লস হাইস্কুলে শুরু হতে চলেছে ইংরেজিতে পঠনপাঠন। রাজ্য সরকারের শিক্ষা দফতরের সেই নির্দেশ অনুসারে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে নতুন বছর থেকে। তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হওয়ার পাশাপাশি বাংলা মাধ্যমেও পঠনপাঠন চালু থাকবে। শিক্ষা দফতরে এই ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্কুলের অভিভাবক মহল। সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু হওয়ায় সাধারণ পরিবারের মেয়েরাও এখন স্বল্প খরচে মানসম্মত ইংরেজি শিক্ষার সুযোগ পাবে।
প্রধান শিক্ষক শর্মিষ্ঠা দাস জানিয়েছেন ,"আমাদের স্কুল পরের বছর জানুয়ারি থেকে ইংরেজি মিডিয়ামে পড়ানো শুরু করবে। তাই নিয়ে আমরা একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। তবে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর মতোই আমাদের স্কুলের পরিকাঠামো হবে। শুধু তাই নয় ছাত্রীদের ইংরেজি বই পড়ানোর সঙ্গে শিক্ষার্থীদেরও ইংরেজিতে কথা বলতে হবে। আমরা প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে বলছি যাতে মেয়েরা অল্প খরচে ভালোভাবে ইংরেজি শিখতে পারে।"
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের