নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে SIR প্রক্রিয়া। এই আবহে রাজ্যের একাধিক জায়গায় উঠে আসছে BLO দের বিক্ষোভের খবর। অত্যাধিক কাজের চাপ নিতে না পারায় অসুস্থ হয়ে পড়ছে অনেকে। এই বিষয়ে এবার BLO দের উদ্দেশ্যে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ' BLO দের জন্য হেল্পলাইন নম্বর চালু করা দরকার ' দাবি সুকান্ত মজুমদারের।
রবিবার বালুরঘাটে একেবারে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম পূরণ বিষয়ক সহায়তা করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। একইসঙ্গে, SIR সহায়তা কেন্দ্রেও বসতে দেখা যায় তাকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে BLO দের বিক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, ' BLO দের উদ্দেশ্যে বলবো কোনো আপনাদের নিজের চাকরি আগে। তাই কোনো রাজনৈতিক দল বা কোনো নেতার দ্বারা প্রভাবিত হয়ে কোনো অনৈতিক বা বেআইনি কাজ করবেন না। যেখানে মৃত সেখানে তাই দেখাবেন। আর BLO দেরও একটা হেল্পলাইন চালু হওয়া দরকার। তারা সমস্যায় পড়লে কার কাছে জানাবে।'
সুকান্ত মজুমদার আরও বলেন, ' অনেক জায়গায় BLO দের দেখা যায় কেউ তৃণমূল নেতার হাতে ফর্ম দিয়ে দিচ্ছে নিজেরা না গিয়ে। কোথাও কোথাও আবার এক জায়গায় ডেকে সকলকে ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু এটাতো ঠিক না নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কাজ করা উচিত।'
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের সংঘাত এখন বর্তমান রাজনীতির চর্চার মূল কেন্দ্রবিন্দু। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, ' কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলেছেন তা কোনো প্রমাণ ছাড়া বলা উচিত নয়। আমি তো রাজ্যপালকে বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে। যদি উনি ক্ষমা চেয়ে নেন তো ভালো। নাহলে এরম একটা সাংবিধানিক পদকে নিয়ে এই ধরনের মন্তব্য করলে সেই সংসদের পদ চলে যাওয়া উচিত।'
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের