নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাসপাতালের দালালচক্র নিয়ে লাগাতার অভিযোগের পর অবশেষে কড়া পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার রাতে এসএসকেএম ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। বহুদিন ধরেই রোগী-পরিবারকে ঠকানোর অভিযোগ উঠছিল এই চক্রের বিরুদ্ধে।
হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। তারপরেই শুক্রবার রাতে পৃথক অভিযানে ধরা পড়ে দুই দালাল গোলাম রসুল ও শচীন রাউত। বীরভূমের মারগ্রামের বাসিন্দা ৪৫ বছরের গোলামকে ধরা হয় এসএসকেএম হাসপাতাল থেকে। অন্যদিকে, ২৮ বছরের শচীন রাউতকে গ্রেফতার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজের চত্বর থেকে।
কতদিন ধরে তারা দালালচক্রের সঙ্গে যুক্ত, রোগীর পরিবারের কাছ থেকে কীভাবে টাকা তুলত, এবং পুরো চক্রের পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে কড়া জেরা করা হবে। সরকারি হাসপাতালে দালালচক্রের অভিযোগ নতুন নয়। বিনামূল্যে পরিষেবা পাওয়ার কথা থাকলেও নানা অজুহাতে রোগী ও তাদের পরিবারের কাছ থেকে টাকা তোলার অভিযোগ বহুবার সামনে এসেছে।
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের