নিজস্ব প্রতিনিধি , তেহরান - হরমুজ নিয়ে ইরান আমেরিকার যুদ্ধ আরও তীব্র হচ্ছে। ইরান কোনোমতেই হরমুজ উন্মুক্ত করতে নারাজ। উল্টোদিকে আমেরিকার তরফে বারংবার হুমকি দেওয়া হচ্ছে , হরমুজ না খুললে ইরানে ভয়ঙ্কর হামলা চালানো হবে। এমতাবস্থায় ইরানে হামলার দিনক্ষণ ঘোষণা করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই বিদেশমন্ত্রী এস জয়শংকরকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।
রবিবার ইরানকে হুমকি দিতে গিয়ে কিছু অপশব্দ ব্যবহার করে ফেলেন ট্রাম্প। তিনি বলেন , "প্রণালী খুলে দে......পাগল। নাহলে নরক বানিয়ে দেব। আল্লাহকে ডাক।" এরপর দেরি না করে সময়সীমাও মনে করিয়ে দেন। সোশাল মিডিয়ায় ট্রাম্প জানান, মঙ্গলবার রাত আটটায় হামলা হবে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ।
ইরানের বিদেশমন্ত্রীর ফোনের পরেই মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন জয়শংকর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত ভীষণই জটিল। ভারত ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন ইরানের বিদেশমন্ত্রী ও জয়শঙ্কর। কাতার ও আরব আমিরশাহির সঙ্গেও কথা হয়েছে জয়শঙ্করের। প্রথম থেকেই যদিও আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছিলেন জয়শঙ্কর। কারণ দুই পক্ষের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর মাঝেই ইরানের তরফে জানানো হয়েছে , ট্রাম্পের হুমকিতে পিছু হটতে নারাজ তারা। এবার দেখার বিষয় দুই পক্ষের সংঘাতের মাঝে ভারতের পদক্ষেপ ঠিক কেমন হয়।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের