নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মনোনয়ন পর্ব ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহানগরী। হাজরা মোড়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হল চরম উত্তেজনা। তৃণমূল - বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে রাজনৈতিক তরজা তুঙ্গে।
সপ্তাহের শুরুতেই মনোনয়ন দিতে শুরু করেছে রাজ্যের শাসক - বিরোধী দলের একাধিক প্রার্থী। আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল হাজরা মোড়। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী অভিযোগ করেন, তাকে হাজরা মোড়ে প্রায় এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে এগোতে বাধা দেওয়া হয় বলে দাবি তার।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। পুলিশের সঙ্গে শুরু হয় উত্তপ্ত বাগবিতণ্ডা, যা মুহূর্তের মধ্যে তীব্র আকার নেয়। অন্যদিকে, আলিপুর সার্ভে বিল্ডিং চত্বরেও ছিল টানটান উত্তেজনা। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। সেখানে মুখোমুখি অবস্থান নেয় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকেরা। একদিকে ‘জয় শ্রীরাম’, অন্যদিকে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর অভিযোগ, তাকে ইচ্ছা করে দেরি করিয়ে দেওয়ার জন্য আটকে রাখা হয়েছে। তার বক্তব্য, ' পুলিশ বলছে আমাকে নিরাপত্তা দিতে পারবে না তাই এই পদক্ষেপ। নিরাপত্তাই যদি দিতে যা পারে তাহলে কিসের পুলিশ? এতো চটিচাটা হয়ে গেছে পুলিশ।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের