নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভুতুড়ে ভোটার নিয়ে শাসক - বিজেপি তরজা তুঙ্গে। এই আবহে হবিবপুর বিধানসভা কেন্দ্রের নতুন ভোটার তালিকায় প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। ভোট ঘনিয়ে আসতেই ভুঁয়ো ভোটার প্রসঙ্গ রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধন ঘিরে দীর্ঘদিন ধরে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছে ভোটার তালিকায় অনেক ভুয়ো নাম রয়েছে। একাধিক বিধানসভা কেন্দ্রে ভুতুড়ে ভোটারের খোঁজও মিলেছে। আর এবার, হবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের বলডাঙ্গা গ্রামের নতুন ভোটার তালিকায় প্রায় ৫০ জনের মৃত ভোটারের নাম উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত মানুষদের নাম এখনও ভোটার তালিকা থেকে কাটেনি। তাদের নামে কে ভোট দিচ্ছে? অবিলম্বে এই নামগুলো কাটা দরকার। মরা মানুষেরা কি করে ভোট দিতে পারে।
ঘটনা প্রসঙ্গে হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, ' রাজ্যের সর্বত্রই ভুতুড়ে ভোটার রয়েছে। তৃণমূল এই ভোট গুলোকে কাজে লাগিয়ে নিজেদের ভোট বাক্স ভরছে। আজকে যারা এসআইআর-এর বিরোধিতা করছে, তারাই এই ভুতুড়ে ভোটারদের নাম রাখতে চাইছে। আদিবাসী এলাকাতেও এই সমস্যা প্রকট। বাসিন্দারা প্রশাসনকে জানালেও মৃতদের নাম কাটা হচ্ছে না।'
যদিও এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু বলেন, ' এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিজেপি অযথা নাটক করছে। আমাদের নেত্রী বলেই দিয়েছেন একজনের নামও বাদ গেলে দিল্লি ঘেরাও করা হবে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। পুরোপুরি অমিত শাহের মদতপুষ্ট এই নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কাছে চড় খেয়েছে এখন এইসব নাটক করবেই।'
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের