নিজস্ব প্রতিনিধি, পাঞ্জাব - মধ্যপ্রাচ্যের যুদ্ধে টান পড়ছে হেঁশেলে। গ্যাসের জোগানে টান পড়েছে। বেড়েছে গ্যাসের দাম। জ্বালানি সঙ্কটে বন্ধের মুখে বহু হোটেল-রেস্তরাঁ। বাড়িতে গ্যাস নেই। ভোর থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার পাঞ্জাবের বারনালা জেলায়। মৃতের নাম ভূষণ কুমার মিত্তাল। বয়স ৬৬ বছর। শাহানা গ্রামের বাসিন্দা। শেহনা ব্লকে ভোরবেলায় গ্যাসের লাইন দেন বৃদ্ধ। সকাল ৮টা নাগাদ কুপন পান। কুপনে তাঁর নম্বর ২৫। প্রায় ২ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। বেলা ১০টা নাগাদ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাঁকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভূষণ কুমার মিত্তালের। ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বৃদ্ধের। মৃতের ভাইপো রবীন মিত্তাল জানিয়েছেন, “ভোর ৫টা থেকে সিলিন্ডারের জন্য দাঁড়িয়ে ছিলেন কাকা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হৃদরোগে আক্রান্ত হন এবং ওখানেই তাঁর মৃত্যু হয়। প্রশাসন বা সরকারের কোনও প্রতিনিধি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের