নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গুপী গাইন বাঘা বাইন বাংলার সিনেমাপ্রেমীদের কাছে এই দুই চরিত্র আজও সমান জনপ্রিয়। সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি নিয়ে এবার তৈরি হতে চলেছে এক নতুন ছবি। তবে এই ছবিতে গুপী-বাঘার গল্প নয়, উঠে আসবে তাদের জন্মের নেপথ্যের অজানা ইতিহাস। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির নাম ‘মহারাজা তোমারে সেলাম’। সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন নাম বেছে নিয়েছেন পরিচালক।

‘মহারাজা তোমারে সেলাম’ কোনও বায়োপিক নয়। বরং ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির সময়কার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। ষাটের দশকের সেই সময়কে কীভাবে সত্যজিৎ রায় তার সিনেমার মাধ্যমে তুলে ধরেছিলেন, সেই ইতিহাসই নতুনভাবে দেখানো হবে। অর্থাৎ পর্দায় দেখা যাবে একটি কালজয়ী সিনেমা তৈরির পিছনে থাকা সময়, পরিস্থিতি সহ ভাবনার গল্প।

ছবিতে একাধিক পরিচিত মুখকে দেখা যাবে। অভিনয় করছেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত সহ শতাক্ষী নন্দী। হইচই স্টুডিও, ফ্রেন্ডস কমিউনিকেশন যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে। পাশাপাশি ‘গুপী গাইন বাঘা বাইন’এর মূল প্রযোজনা সংস্থা পিয়ালী ফিল্মস প্রাইভেট লিমিটেডও এই ছবির সহ প্রযোজনায় থাকছে।

সৃজিত মুখোপাধ্যায়ের হাতে এখন একের পর এক নতুন ছবি। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সহ ‘উইঙ্কল-টুইঙ্কল’এর পর এবার ‘মহারাজা তোমারে সেলাম’ নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। পাশাপাশি যিশু সেনগুপ্তকে নিয়ে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ ছবির কাজও করছেন পরিচালক। আগামী ৯ অগস্ট দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে ‘মহারাজা তোমারে সেলাম’এর প্রথম পোস্টার প্রকাশ করবেন সৃজিত।
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের