নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রিল বানাতে গিয়ে চরম পরিণতি। আগুন ও গুলিভর্তি পিস্তলের সঙ্গে খেলা , দুটোই এক। একটু ভুল হলেই মৃত্যু অবধারিত। তেমনই গুলিভর্তি পিস্তল নিয়ে রিল বানানোর সময় ট্রিগারে হাত পড়তেই মৃত্যু হল যুবকের। সামনেই ভিডিও করছিলেন এক বন্ধু। তার সাবধান বার্তার পরেই সব শেষ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্রেফতার করা হয়েছে বন্ধুকে।
সূত্রের খবর , ঘটনাটি পূর্ব দিল্লির নিউ অশোকনগরের। মৃতের নাম পবন। তার বন্ধুর একটি লাইন্সেসপ্রাপ্ত বন্দুক নিয়ে রিল বানাচ্ছিলেন ওই যুবক। কীভাবে গুলি ভরতে হয় সবটা শিখিয়েছিলেন ওই বন্ধুই। এরপর সাবধান করে বলেছিলেন যেন ট্রিগারে হাত না যায়। মুখের কথা মুখেই রয়ে গেল। ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতেই ট্রিগারে হাত পড়তে মৃত্যু হল যুবকের।
ঘটনার পর বন্ধুকে বলতে শোনা গেছে , "এটা তুই কি করলি ভাই?" দুর্ঘটনার আগে বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে , কখনও বন্দুকে গুলি ভরছেন তো কখনও আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। যুবকের পরনে ছিল লাল রঙের ফুল হাতা টি শার্ট ও কালো ট্রাউসার। দুর্ঘটনায় বন্ধুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
(ঘটনার সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের