নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্যারাকপুরে গুলিকাণ্ডে ফের আইনি চাপে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। এফআইআর খারিজের আবেদন নাকচ করল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অর্জুন সিংয়ের বিরুদ্ধে তদন্ত চলবে, তবে তিনি আগাম জামিনের আবেদন করতে পারবেন।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে চলতি বছরের ২৬ মার্চ রাতে। অভিযোগ, জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অর্জুন সিং। তার দাবি, সেখানে পৌঁছাতেই দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায়। পালটা ধাওয়া করতে গিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই ঘটনার পর উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমে অর্জুন সিংকে দুবার তলব করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
কিন্তু অর্জুন সিং হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অর্জুন সিং এরপর কলকাতা হাই কোর্টে এফআইআর খারিজের আর্জি জানান। তবে শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট করে দেন, মামলার তদন্ত চলবে। তবে আগামী ৬ সপ্তাহ এইসব বিষয়ে অর্জুন সিংকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল এই মামলার তদন্ত চালাবে।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের