নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মন্দির থেকে চুরি হয়ে যাওয়া বিগ্রহ উদ্ধার পুলিশের। গত শুক্রবার ঘোকসাডাঙ্গা কৃষ্ণ মন্দির থেকে চুরি হয়ে যাওয়া মূর্তি উদ্ধার করেছে পুলিশ। চুরির অভিযোগ জমা পড়েছিল ঘোকসাডাঙ্গা থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে , এক মানসিক ভারসাম্যহীন মহিলা মূর্তিগুলি নিয়ে গিয়েছিলেন। পরে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ মূর্তিগুলি উদ্ধার করে। বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে।
সূত্রের খবর , গত শুক্রবার ঘোকসাডাঙ্গা মন্দির থেকে চুরি হয় দুটো গোপালের মূর্তি সহ একটি রাধাকৃষ্ণ আর গোপালের মূর্তি। আর তাছাড়াও বেশ কিছু সামগ্রী। ঘটনাটি চোখে আসতেই স্থানীয়রা শনিবার সকালে ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ করে। পুলিশ তদন্তে নামলে জানতে পারে এক ভারসাম্যহীন মহিলা মূর্তিগুলি নিয়ে গিয়েছিলো। সেই ঘটনা জানতে পেরে পুলিশ দ্রুত মূর্তিগুলি উদ্ধার করে। বর্তমানে তুফানগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে ওই মহিলার। তবে অনেকেই এই ঘটনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে। তাই পুলিশ সুপার সন্দীপ গড়াই স্থানীয় মানুষজনকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা রুখে দেওয়া হবে।
এই ঘটনাকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি জানান, "কিছু অসাধু মহল রাজনৈতিক স্বার্থে মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বা উসকানিমূলক পোস্ট করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া বিগ্রহ ও অন্যান্য সামগ্রী শীঘ্রই যথাযথ নিয়মে পুনরায় মন্দিরে প্রতিস্থাপন করা হবে।"
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের