নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভারতে ঢুকে অবৈধভাবে গরু পাচারের ছক কষতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি পাচারকারী। ধৃত বাংলাদেশি পাচারকারীর নাম রুবেল (৩৬)। রবিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর , রুবেলের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অকৈল এলাকায়। রুবেল তার কয়েকজন সঙ্গীকে নিয়ে মালদহর হবিবপুর ব্লকের ভারতীয় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ওই সময় সীমান্ত এলাকার গ্রামবাসীরা তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করেন ।
গ্রামবাসীদের তাড়া খেয়ে রুবেলের বাকি সঙ্গীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে রুবেল স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। এরপর গ্রামবাসীরা কালবিলম্ব না করে হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধৃত বাংলাদেশি গরু পাচারকারী রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
স্থানীয় এক গ্রামবাসী জানান, "আমরা সবসময় সীমান্ত এলাকায় সতর্ক থাকি। কয়েকজন অচেনা লোককে সীমান্তের দিকে আসতে দেখে সন্দেহ হয়। আমরা তাদের তাড়া করি, তখন বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। এদের জন্য আমাদের এলাকায় নানা রকম সমস্যা হয়। আমরা চাই প্রশাসন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।"
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের