692c6aeed64b1_IMG-20251130-WA0288
নভেম্বর ৩০, ২০২৫ রাত ০৯:৩৪ IST

গরম ভাতের সঙ্গে চেখে দেখুন নেপালি স্বাদের চিকেন ছৈলা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরম গরম ভাত আর চিকেন ব্যাপারটা বাঙালিদের আবেগ। শুধু ভারত নয় , অন্যান্য সব দেশেও চিকেন ভীষণই জনপ্রিয়। ভাতের সঙ্গে ভর্তা জিনিসটা দারুণ মানায়। এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নেপালি স্টাইলের চিকেন ভর্তা। যার নাম চিকেন ছৈলা।

উপকরণ -

২টি মুরগির ফিলে
১ চা চামচ মেথি
আধ চা চামচ হলুদগুঁড়ো
১ চিমটে বেকিং সোডা
১ চা চামচ কর্নফ্লাওয়ার
পরিমাণ মতো সর্ষের তেল
৪-৫ টি শুকনো লঙ্কা
৮-১০ কোয়া রসুন
এক কাপ টম্যাটো কুচি
আধ কাপ পেঁয়াজকুচি
৩ টেবিল চামচ ধনেপাতাকুচি
২ টেবিল চামচ পেঁয়াজশাক কুচোনো
স্বাদমত নুন

রন্ধন প্রণালী -

মুরগির ফিলের মধ্যে নুন, হলুদগুঁড়ো, বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এ বার ফ্রায়িং প্যানে সর্ষের তেল গরম করে মুরগির ফিলেগুলি ভাল করে ভেজে নিন। ফিলেগুলি ঠান্ডা করে ছুরি দিয়ে কেটে কুচিয়ে নিন। ফ্রায়িং প্যানে আরও খানিকটা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, রসুন, টম্যাটো আর সামান্য নুন দিয়ে ভাজা ভাজা করে নিন। এ বার মিশ্রণটি ঠান্ডা করে ঝাল ঝাল চাটনি বানিয়ে নিন।

এবার একটি বড় পাত্রে কুচনো চিকেন, ঝাল চাটনি, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, কুচোনো পেঁয়াজশাক দিয়ে ভাল করে মেখে নিন। কড়াইতে আবার বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মেথি ফোড়ন দিয়ে দিন। এ বার গরম তেলের মিশ্রণটি মুরগির মাংসের উপর ঢেলে ভাল করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ছৈলা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের