নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতকালে সিমের প্রাধান্য যেন অনেকটাই বেড়ে যায়। শাক বলুন , বা মাছের ঝোল সিম যেন দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। সিম সেদ্ধ অনেকেই খেয়ে থাকেন ভাতের সঙ্গে। সিমের তরকারি বা তরকারিতে সিম তো অনেকেই খেয়েছেন পরেও খাবেন এবার বানিয়ে ফেলুন পুরে ভরা সিম ভাজা।
উপকরণ -
১০ টি তাজা সিম
৪টেবিল চামচ নারকেলবাটা
২ টেবিল চামচ সর্ষে-পোস্তবাটা
১ চা-চামচ কালোজিরে
১চা-চামচ কাঁচালঙ্কা বাটা
আধ চা-চামচ হলুদ
৫ টেবিল চামচ বেসন
৩টেবিল চামচ চালের গুঁড়ো
স্বাদমতো চিনি
স্বাদমতো নুন
প্রণালী -
সিম ধুয়ে দুই প্রান্ত কেটে, লম্বালম্বি ছুরি দিয়ে ফালা করে নিন। ভিতর থেকে বীজ বার করে নিন। চামচ বা ছুরির সাহায্যে সিমের ভিতরটা পরিষ্কার করে নিলেই দেখতে পকেটের মতো হয়ে যাবে। এবার অল্প নুন-তেল মাখিয়ে সিম ভাপিয়ে নিন। ফুটন্ত জলের পাত্রের উপর ঝাঁজরির উপর সিম রেথে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিন। জলের ভাপে সিম হালকা সেদ্ধ হয়ে যাবে। এবার একটি পাত্রে নারকেলবাটা, পোস্ত-সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, স্বাদমতো নুন এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন। হালকা সেদ্ধ সিমের পেটের ভিতরে পুর ঠেসে ঢুকিয়ে দিন।
আর একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, খাওয়ার সোডা, নুন, স্বাদমতো চিনি, হলুদ, কালো জিরে, জল দিয়ে মসৃণ করে গুলে নিন। খুব ভাল করে মিশ্রণটি ফেটাতে হবে। না হলে সিমের বাইরের আস্তরণটি ভাল ফুলবে না। চাইলে যোগ করতে পারেন পোস্ত দানাও। পুর ভরা সিম, বেসনের মিশ্রণে চুবিয়ে ছাঁকা তেলে ভাজুন। গরম ভাত-ডালের সঙ্গে দারুণ লাগবে। সান্ধ্য চা-আড্ডাতেও সিমের গরম ভাজাভুজি জমে যাবে।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের