নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃষ্টির দিন হোক বা শীতের দুপুর গরম গরম খিচুড়ি বাঙালি বাড়িতে হয়েই থাকে। সেই খিচুড়ির সঙ্গে খাওয়ার মত একাধিক ভাজা থাকে। বেগুনি , ডাল বড়া , বিশেষ করে ইলিশ মাছ ভাজা। পেঁয়াজিও দারুণ লাগে। তবে আরও একটি মুচমুচে ভাজা রয়েছে যা খিচুড়িতে অসাধারণ লাগে। পালং শাকের পকোড়া।
রন্ধন প্রণালী -
একটি পাত্রে বেসনের সঙ্গে পরিমাণ মতো নুন, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, বেকিং সোডা, জোয়ান আর গরম তেল ভাল করে মিশিয়ে নিন। এ বার অল্প অল্প করে জল ঢেলে খুব ভাল করে ফেটিয়ে নিন। এ বার একটা করে পালং শাক নিয়ে বেসনের মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন। মুচমুচে হয়ে গেলে তেল থেকে তুলে গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন পালং পকোড়া।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের