নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সস্তার হোটেলের পিছনে লুকিয়ে থাকতে পারে ভয়াবহ ছবি। আর সেই ছবিই সামনে এল নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড থেকে। মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইনে' মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পর সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। আগুন লাগার খবর প্রথম পান ঠিক উলটো দিকের হোটেল ‘জাপনের' কর্মীরা। রাত ৩টে নাগাদ তারা মালিক বীরেশ্বর মিত্রকে ফোন করলেও প্রথমে ফোন ধরেননি তিনি। পরে মোবাইল বন্ধ হয়ে যায়। তারপর থেকেই বেপাত্তা হোটেল মালিক।
মির্জা গালিব স্ট্রিটে পাশাপাশি ছিল বীরেশ্বর মিত্রের দুটি হোটেল ‘শিখা ইন’ এবং ‘জাপন’। মঙ্গলবার গভীর রাতে ‘জাপনের' কর্মীরাই প্রথম দেখতে পান, উল্টো দিকের ‘শিখা ইন’ থেকে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তারা মালিককে ফোন করে খবর দেওয়ার চেষ্টা করেন। হোটেল কর্মী ইন্দ্রদেব পাসওয়ানের দাবি, প্রথমবার ফোন না ধরলেও পরে ফের যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মালিকের ফোন সুইচড অফ হয়ে যায়। তারপর থেকেই তার কোনও খোঁজ নেই। পুলিশ তার সন্ধান শুরু করেছে।
এরই মধ্যে এই অগ্নিকাণ্ড ফের প্রশ্ন তুলে দিয়েছে কলকাতার একাধিক ছোট ও কম খরচের হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘুপচি ঘর, সরু সিঁড়ি, অপ্রশস্ত প্রবেশপথ নিরাপত্তার চেয়ে কম খরচকেই অগ্রাধিকার দেন অনেক পর্যটক ও চিকিৎসার জন্য শহরে আসা মানুষ। জাপনের কর্মীদের দাবি, নন-এসি ঘরের ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা, আর এসি ঘর মেলে প্রায় ৮০০ টাকায়। সেই কারণেই বাংলাদেশ-সহ ভিনরাজ্য থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসা বহু মানুষ এই ধরনের হোটেলে থাকেন।
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের