নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদেশযাত্রার অনুমতি মিললেও স্বস্তি নেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার মামলা ফের পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বরং বৃহস্পতিবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
সুপ্রিম কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি সামনে আসে। বিষয়টি নিয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। আইনজীবীর দাবি, কী কারণে তার মক্কেলের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। পাশাপাশি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারা মেনে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি বলেও আদালতে দাবি করেন তিনি।
বিচারপতির বক্তব্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে পুলিশকে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ না করে কীভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কি না। জবাবে তার আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই বিষয়টির সঙ্গে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেই দাবি করা হয়।
এরপর মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। বুধবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণা রাও। সেই রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের