6a8556a120c82_IMG-20260819-WA0052
আগস্ট ১৯, ২০২৬ দুপুর ১২:৩৯ IST

নিউ মার্কেটের মৃত্যুপুরীতে ছত্রে ছত্রে অব্যবস্থা, ৯ প্রাণহানির পর কাঠগড়ায় হোটেল-প্রশাসন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গেল ৯টি প্রাণ। রাতের অন্ধকারে হোটেলের ঘন কালো ধোঁয়ায় কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল পাঁচতলা বহুতলটি। প্রাণ বাঁচাতে কেউ ছুটেছেন সিঁড়ির দিকে, কেউ আশ্রয় নিয়েছেন শৌচালয়ে, আবার কেউ বাধ্য হয়ে উপর থেকে ঝাঁপ দিয়েছেন। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সামনে এল আরও ভয়াবহ ছবি। অগ্নিনিরাপত্তা থেকে শুরু করে বহুতলের ব্যবহার, একাধিক ক্ষেত্রেই নিয়ম মানা হয়েছিল কি না, উঠছে সেই গুরুতর প্রশ্ন।

অভিযোগ, মির্জা গালিব স্ট্রিটের ওই পাঁচতলা বহুতলের একাধিক তলাতেই চলছিল একাধিক হোটেল। ঘরগুলিও ছিল অত্যন্ত ছোট, অনেকটা খোপের মতো। প্রতিটি তলাতেই একাধিক এসি চলত বলে অভিযোগ। অথচ অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, বহুতলে প্রবেশ ও বেরোনোর জন্য ছিল মাত্র একটি সংকীর্ণ পথ। ফলে আগুন লাগার পর ধোঁয়ার মধ্যে আটকে পড়া আবাসিকদের সামনে কার্যত পালানোর পথও ছিল না।

রাতের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৯ জন। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসার জন্য কলকাতায় এসে ওই হোটেলে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে গোটা বহুতল কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে অনেকে শৌচালয়ে ঢুকে পড়েন। এক আবাসিক উপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী।

বহুতলে হোটেল চালানোর অনুমতি, ট্রেড লাইসেন্স এবং পুরসভার বিল্ডিং প্ল্যানের নিয়ম আদৌ মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় একাধিক হোটেলে নিয়মবহির্ভূতভাবে ঘর তৈরি ও ব্যবসা চলছিল। প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রেও কোনও অনিয়ম হয়েছিল কি না, এবার তা খতিয়ে দেখা হবে। অগ্নিকাণ্ডের পর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। কীভাবে এমন একটি বহুতলে অগ্নিনিরাপত্তার ঘাটতি থাকা সত্ত্বেও হোটেল ব্যবসা চলছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে কার গাফিলতি ছিল, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছিল কি না সবই তদন্তের আওতায় আসছে।

আরও পড়ুন

বিচারকের কার্ড হাতিয়ে টাকা লোপাট! বিচার পাচ্ছে না খোদ বিচারক, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক

বাংলায় ৪ হাজারের বেশি স্কুলে নেই পড়ুয়া! কোথাও আবার এক শিক্ষকেই চলছে হাজার হাজার ছাত্রের পড়াশোনা, চাঞ্চল্য UDISE+ রিপোর্টে
আগস্ট ২৬, ২০২৬

UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

“গিল্ডের একক নিয়ন্ত্রণ নয়” ! ২০২৭ বইমেলায় ২৪ সদস্যের নতুন কমিটি , বাদ সভাপতি-সম্পাদক
আগস্ট ২৬, ২০২৬

২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি

রাখির বদলে ভাইয়ের হাতেই রক্ত! হরিদ্বারে ২ দিদিকে গুলি করে খুনের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ

“বিশিষ্ট জন বলে ছাড় নয়” ! মমতার কাছে থাকা ১৯ বই নিয়ে কড়া বার্তা গ্রন্থাগার মন্ত্রীর
আগস্ট ২৬, ২০২৬

রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

“জল খাবে ? আয়…”! ৫৫ বছরের প্রতিবেশীর বিরুদ্ধে গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ

 

ভুয়ো কাগজে বিদেশে পাচার ৫৫৫ কোটি টাকা! খাস কলকাতায় ফাঁস হলো ভাই-বোনের কীর্তি
আগস্ট ২৬, ২০২৬

আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের

সুদীপ-কাকলিদের সাংসদ পদে টান! সুপ্রিম নোটিসের পর এবার ২০ জনকে তলব স্পিকারের
আগস্ট ২৬, ২০২৬

দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব

রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে ফুটপাথ ছাড়েননি! দুধ গরম কাণ্ডে বিস্ফোরক দিলীপ
আগস্ট ২৬, ২০২৬

গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর

অ্যাপ বাইকে বাড়ি ফেরা হল না , কেষ্টপুরে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
আগস্ট ২৬, ২০২৬

দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ

“জাতিগত জনগণনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়” , একাধিক ইস্যুতে দিলীপের তোপ
আগস্ট ২৬, ২০২৬

রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
 

'তৃণমূল করলেই মার্ডার গাঁজা কেস দেওয়া হচ্ছে' পুলিশকে নিশানা করে মমতার বিস্ফোরক অভিযোগ!
আগস্ট ২৬, ২০২৬

পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার

৩১ শে অগস্ট পেরিয়েও চাকরি বহাল , যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে
আগস্ট ২৬, ২০২৬

নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন 

হাসপাতালে থাকতে চান না ৮৭-র বিমান বসু! এখনই ছুটি দিতে নারাজ চিকিৎসকরা, কবে ফিরবেন কলকাতায়
আগস্ট ২৬, ২০২৬

হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের