নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছিল একের পর এক হোটেল। দমকলের অনুমতি, পুরসভার নিয়ম, ট্রেড লাইসেন্স সবকিছুই ছিল প্রশ্নের মুখে। নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের সেই বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর এবার সামনে আসছে একের পর এক অব্যবস্থার ছবি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একাধিক প্রশ্ন তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নিশানায় কলকাতা পুরসভা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা কীভাবে এত অনিয়মের মধ্যেও চলছিল এই হোটেলগুলি, উঠছে সেই প্রশ্ন।
বুধবার সকালে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। বহুতলটি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার পর ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রীরা। অভিযোগ, পাঁচতলা ওই ভবনের বিভিন্ন তলায় একাধিক হোটেল চলছিল। ছিল অসংখ্য ছোট ছোট ঘর এবং বিপুল সংখ্যক এসি। অথচ অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি কতটা মানা হয়েছিল, তা নিয়েই এখন বড় প্রশ্ন। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, এতগুলি এসি চলার অনুমতি কীভাবে দেওয়া হয়েছিল? কলকাতা পুরসভার তরফে কীভাবে ট্রেড লাইসেন্স মিলল? দমকলের ছাড়পত্রই বা কীভাবে পাওয়া গেল?
একইসঙ্গে সিইএসসির অনুমতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কলকাতা পুরসভার আওতাধীন হোটেলগুলির অডিট করার পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে, দমকলমন্ত্রী কৌশিক চৌধুরীও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। কীভাবে ওই বহুতলে হোটেল চালানোর অনুমতি মিলল, ট্রেড লাইসেন্স দেওয়া হল এবং অগ্নিনিরাপত্তার নিয়ম কতটা মানা হয়েছিল সবকিছুই তদন্তের আওতায় আসছে।
ইতিমধ্যেই ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশও ঘটনার গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে। বহুতল ও হোটেল মালিকদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। পুলিশের তরফে সুয়োমুটো মামলাও করা হয়েছে বলে খবর।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের